1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হবে আশা মির্জা ফখরুলের

আবুল হাসান মুন্সি রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার নির্বাচিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার(২০ জুলাই) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, “যে সরকার এই শহীদদের(জুলাইয়ে নিহত) মূল্যায়ন করবেন, তাদের মর্যাদা দেবেন। একই সাথে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সব রকম ব্যবস্থা করবে।”
গণতন্ত্রে ভিন্নমত থাকলে সবাইকে নিয়েই বিএনপি ‘রেইনবো নেশন’ গঠন করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক। শুধু জুলাই গণঅভ্যুত্থানই নয়, বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না।”

স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ঘোষণা দিয়েই জীবন উৎসর্গ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, “সেজন্য বিএনপির লক্ষ্য হচ্ছে সত্যিকার অর্থে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। আমরা নতুন বাংলাদেশ চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, হত্যা ও নির্যাতন চাই না।”

এছাড়া, গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারকে দলের পক্ষ থেকে সহায়তা করতে ফান্ড গঠন করার কথাও জানিয়েছেন বিএনপির মহাসচিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট