1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

তৌফিক ই ইলাহি বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পুত্রজায়ায় তারা বৈঠকে মিলিত হন।

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুত্রজায়ায় ভিজিটর বইতে স্বাক্ষর করেন।

দ্বিপাক্ষিক বৈঠকের আগে মঙ্গলবার পুত্রজায়ায় নিজ কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

এসময় পুত্রজায়ায় আগত প্রতিনিধি, কূটনীতিক এবং অন্যান্য অতিথিদের সঙ্গে পরিচিত হন আনোয়ার ইব্রাহিম ও ড. মুহাম্মদ ইউনূস। দ্বিপাক্ষিক বৈঠকের আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা একান্তে কিছুক্ষণ আলাপ করেন।

উল্লেখ্য, তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুরে পৌঁছান প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসকে গার্ড অব অনারও দেওয়া হয়।

গত বছরের অক্টোবরে ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট