1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও গোডাউনে আগুন: ৯ মরদেহ উদ্ধার

মোঃ আলাউদ্দীন শেখ রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: রাজধানীর মিরপুরের রুপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও কসমিক ফার্মা নমের আরেকটি রাসায়নিকের গোডাউনে আগুনের ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, আগুন লাগা পোশাক কারখানার দুটি তলা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এখন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার–অক্সাইডের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লাগছে। রাসায়নিকগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এই আগুন লাগে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট