1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

রাজধানীতে কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, নারী আহত

আব্দুল ওয়াদুদ ইমন বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: রাজধানীর শান্তিনগর, মগবাজার ও মৌচাক এলাকায় পৃথক তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের ব্যবধানে এসব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মৌচাক ফ্লাইওভার থেকে ছুড়ে মারা একটি ককটেলের বিস্ফোরণে এক নারী পথচারী আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিকেল সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের ব্যবধানে শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর দিয়ে চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলগুলো নিচে ছুড়ে মারা হয়েছে।

ডিএমপির ওই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মৌচাক এলাকায় ওপর থেকে ছুড়ে মারা ককটেলের বিস্ফোরণে একজন নারী আহত হয়েছেন। আমাদের ট্রাফিক বিভাগের সদস্যরা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট