1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

তারেক রহমান যখন ইচ্ছা তিনি দেশে ফিরতে পারবেন : আমির খসরু

মোঃ আলাউদ্দীন শেখ রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যখন ইচ্ছা তিনি তখন দেশে ফিরে যেতে পারবেন। আজকের বৈঠকে উভয়পক্ষই সন্তুষ্ট বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৩ জুন) লন্ডনের পার্ক লেনের হোটেল ডরচেস্টারে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বৈঠকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘এ ব্যাপারে আলোচনার কোন প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেবের যখন ইচ্ছা উনি তখন দেশে ফিরে যেতে পারবেন। সুতরাং এটার সিদ্ধান্ত সময়মতো উনি নেবেন’

এনসিপি নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এ প্রসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, এ বিষয়টি এনসিপি বলতে পারবে। সরকার সকল দলকে নিয়েই নির্বাচন আয়োজন করতে চায়।

সংস্কারের বিষয় আমির খসরু বলেন, জুলাই সনদ ও সংস্কার সব দলের ঐক্যমতের ভিত্তিতেই হবে। নির্বাচনের আগেই কেবল নয়, নির্বাচনের পরেও দেশ গড়ার ক্ষেত্রে সংস্কার চলবে। সকলে মিলিয়ে দেশকে এগিয়ে নেয়া হবে।

তিনি বলেন, আজকের বৈঠকে প্রথমে দুই পক্ষের প্রতিনিধি দল ছিলেন। পরে তারেক রহমান ও প্রধান উপদেষ্টা একান্ত আলাপ করেছেন।দেশের সার্বিক পরিস্থিতি নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান এ বিএনপি নেতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট