1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

ফের ধর্মঘটের ডাক চট্টগ্রাম বন্দরে, বন্ধ থাকবে বহির্নোঙরের কাজ

আব্দুল গনি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: বন্দর চেয়ারম্যানের অপসারণ এবং তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আগামীকাল রবিবার সকাল থেকে এই কর্মসূচি শুরু হবে। জেটির পাশাপাশি বহির্নোঙরেও পণ্য খালাসসহ সব কার্যক্রম বন্ধ থাকবে বলে পরিষদের নেতারা ঘোষণা দিয়েছেন।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন ও মোহাম্মদ হুমায়ুন কবির।

সংবাদ সম্মেলনে তারা বলেন, বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসের পর দাবি আদায়ের সুনির্দিষ্ট নির্দেশনার অপেক্ষায় তারা দুই দিনের জন্য কর্মবিরতি প্রত্যাহার করেছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ১৫ জন কর্মচারীর বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তোলেন।

তারা জানান, একই সঙ্গে ওই কর্মচারীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং স্থাবর ও অস্থাবর সম্পদের তদন্তের জন্য দুদকসহ বিভিন্ন সরকারি সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে।

সংগ্রাম পরিষদের নেতাদের দাবি, আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হচ্ছিল। ওই সময় বন্দর চেয়ারম্যানের উসকানিমূলক পদক্ষেপে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। এর প্রতিবাদে আগামীকাল সকাল থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

আগেরবার কর্মবিরতিতে বহির্নোঙরে কাজ চালু ছিল। এবার সেখানে কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না বলেও তারা এ সময় ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট