1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

আজ গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা

তৌফিক ই ইলাহি বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: জুলাই গণঅভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে আজ সোমবার গণভবনে সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন দুপুর ২টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হবে আজ।এ উপলক্ষে অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো-এর আয়োজন করা হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদ্বোধন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট