1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসলেন কেন?

মির্জা শাহানুর শাহীন জেলা প্রতিনিধি নেত্রকোনা
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: বিএনপি’র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো দশ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসলেন কেন? আমাদের দক্ষিণ এশিয়াতেই এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে।

রোববার (২৭ জুলাই) দুপুরে দেশব্যাপী এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনায় সংক্ষিপ্ত পদযাত্রা সমাবেশে তিনি শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে এসব কথা বলেন।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি বাবর ভাইকে সম্মান করি। নির্যাতিত নেতা। কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতা এসেছিল। গত ১৫ বছরে যারা বিএনপির কর্মী নির্যাতিত হয়েছিল। আমার ভাইদের উপর নির্যাতন চালিয়েছিল, গুলি চালিয়েছিলো এর জন্য ইতিহাসের কাঠগড়ায় আপনিও দায়ী থাকবেন।

তিনি বলেন, মনিপুরী আসাম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আমাদের বাঙালি ভাইয়েরা মুসলমান ভাইয়েরা আজকে নির্যাতিত হচ্ছে। তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠাচ্ছে। সংঘাতের দিকে যাচ্ছে। এই সংঘাতের পেছনে আপনি দায়ী।

পদযাত্রা সভায় আরও বক্তব্য রাখেন, এন সিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় সংগঠকেরা। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্নয়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ অন্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট