1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

চিকিৎসকের বাসায় অনৈতিক কাজের অভিযোগে নারীসহ চিকিৎসক আটক, অতঃপর..

রফিকুল ইসলাম বাবুল জেলা প্রতিনিধি রংপুর
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: চিকিৎসকদের বাসায় থেকে অনৈতিক কাজের অভিযোগে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের চিকিৎসক এ বি এম মারুফুল হাসানকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

বুধবার (৬ আগস্ট) তাকে আটক করা হয়। এ সময় নারীকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মারুফুল হাসান রমেক হাসপাতালের আইসিইউ ইউনিটের ইনচার্জ এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হাসপাতালে চিকিৎসকদের কোয়ার্টারে নারীর সঙ্গে অবস্থান করছিলেন মারুফ। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় কয়েকজন বিষয়টি নজরে এনে কোয়ার্টারে গিয়ে তাদের হাতেনাতে আটক করেন। পরে তারা তাৎক্ষণিক পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি বিস্তারিত খোঁজখবর নেন এবং পরে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ সময় আটক চিকিৎসক এ বি এম মারুফুল হাসান বলেন, আমার পূর্বপরিচিত হওয়ার কারণে তার বাবার অসুস্থতা নিয়ে কথা বলার জন্য কল দেয় সে। আমি আসি। মেয়ে এখানে এসেছে। সে মাঝেমধ্যে আসে এই ফ্লাটে।

আটক নারী বলেন, আমি উনাকে চিনি। উনি আমার পূর্বপরিচিত। একজন মেয়ে শুধু শুধু একটা পুরুষের রুমে আসে না। এটা বুঝতে হবে।

এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, যেহেতু একটা ঘটনা ঘটেছে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পুলিশকে দিয়েছি। পুলিশ ব্যবস্থা নেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট