1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হলেন শফিকুল ইসলাম

মোঃ আলাউদ্দীন শেখ রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন পাওয়া ডিআইজি শফিকুল ইসলামকে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় সাড়ে চার মাস ধরে ডিবি প্রধানের পদটি শূন্য ছিল।

বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।

এর আগে, গত ১২ এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি করা হয়েছিল। এরপর থেকে একজন যুগ্ম-কমিশনার পদমর্যাদার কর্মকর্তা এই ইউনিটের দায়িত্বে ছিলেন।

শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করে পেশাগত জীবন শুরু করেন।

কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট