1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

ইজতেমা মাঠে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবি

আবুল হাসান মুন্সি রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: টঙ্গী ইজতেমা মাঠে ২০১৮ এবং ২০১৪ সালে চারজন হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শেষে চার্জশিট দাখিল, জড়িতদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে সচেতন আইনজীবী পরিষদ ঢাকা।

আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন আইনজীবী পরিষদ ঢাকার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মতিন উদ্দিন আনোয়ার।

তিনি বলেন, মাওলানা সাদপন্থী বাংলাদেশের অনুসারীদের হামলায় ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ময়দানে শুরায়ী নেজাম পন্থীর একজন খুন হন। আহত হয় অনেকে। এছাড়া ২০২৪ সালের ১৭ ডিসেম্বর একই কায়দায় শুরায়ী নেজামের অনুসারীদের ওপর হামলা চালায়। এতে চারজন মারা যান। এই ঘটনার নয় মাস পার হলেও এখনো চার্জশিট দাখিল করা হয়নি।

অ্যাডভোকেট মতিন উদ্দিন আনোয়ার বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখনও চার্জশিট দাখিল না হয় আমরা মামলার ন্যায় বিচার নিয়ে শঙ্কায় আছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট