1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

ট্রাক-মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সিদ্দিকুর রহমান জেলা প্রতিনিধি দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের ২৬ মাইল এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. দেলোয়ার হোসেন (৪৮), মো. ইমরুল (৪০), জুলফিকার আলী (৪৫) ও মাইক্রোবাসচালক আরিফুল ইসলাম মা‌নিক। বিষয়টি নিশ্চিত করেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর।

পুলিশ জানায়, আজ সোমবার সকালে অডিটরদের বহনকারী রংপুরগামী মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক আরিফ ইসলাম মানিক ও অডিটর দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে দিনাজপুর হাইওয়ে থানা পুলিশ, বীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত ইমরুল হাসান ও জুলফিকার হোসেনকে উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে যায়। পথেই তাদের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট