1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

কৃষককে হত্যা করে ডাকাতরা নিয়ে যায় তিনটি গরু

বেল্লাল হোসেন জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: সিরাজগঞ্জের চৌহালীতে তারা মিয়া (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু নিয়ে গেছে ডাকাতদল।

বুধবার রাত সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে উপজেলার ঘোড়যান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরের অস্থায়ী ঘরে এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা মিয়া মুরাদপুর কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে জমি চাষাবাদ ও গরু পালন করছিলেন। মঙ্গলবার রাতে ১০-১২ জন ডাকাত ওই অস্থায়ী ঘরে প্রবেশ করে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরবর্তীতে তারা তিনটি গরু লুট করে নৌকাযোগে পালিয়ে যায়।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ওই কৃষককে হত্যার পর অজ্ঞাত ডাকাতদল পাঁচটি গরু নিয়ে পালানোর চেষ্টা করলেও দুটি অন্যত্র পাওয়া গেছে।”

তিনি এখন ঘটনাস্থলেই রয়েছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট