1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট করে ৭৫ ভরি স্বর্ণ ২২ লক্ষ টাকা

মামুন আজিজ জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় নগদ টাকা, স্বর্ণাংকারসহ দুই টাকার মালামাল লুট হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী উম্মেহানী বেগম বাদি হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

এর আগে সোমবার ভোররাত আড়াইটার দিকে ডাকাতরা রান্নাঘরের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ির নারী ও শিশুদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ভরি স্বর্ণ, নগদ ২২ লাখ টাকা ও আইফোন লুট করে নিয়ে যায়।

সৌদি প্রবাসী কামরুল ইসলামের মা রাজিয়া বেগম জানান, তার চার ছেলে সৌদি আরব প্রবাসী। তাদের চার স্ত্রী ও ৮ শিশু সন্তান নিয়ে তারা এই বাড়িতে বসবাস করেন। তাদের ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না।

রিজিয়া বেগম জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ১০-১৫ জনের ডাকাত দল রান্না ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ তাদের ঘরের সবাইকে একটি কক্ষে আটকে রাখে। পরে শিশু সন্তারদের গলায় ছুরি ধরে আলমারির চাবি ছিনিয়ে নেয়। একে একে তিনটি কক্ষের আসবাবপত্র তছনছ করে ৭৫ ভরি স্বর্ণ, একটি আইফোন ও জমি কেনার রেজিস্ট্রেশন খরচের নগদ ২২ লাখ টাকা লুট করে নেয়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, স্বর্ণ ও নগদ টাকার বিষয়টি গুরুত্ব দিয়ে ডাকাতি ঘটনার তদন্ত করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট