1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

দেশের তিনটি স্থলবন্দর বন্ধ ঘোষণা

মোঃ আলাউদ্দীন শেখ রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: দেশের তিনটি স্থলবন্দর বন্ধ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিতের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তিনি বলেন, ‘এই স্থলবন্দরগুলোতে কোনও কার্যক্রম চলছে না। আরও চারটি বন্দর নিয়ে পরবর্তী সময়ে আলোচনা হবে।’

তিনি আরও বলেন, ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং বিচার শেষের জন্য ১২০ দিনের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, লালন সাঁই-এর তিরোধান দিবস (১৭ অক্টোবর) এখন থেকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে। এর আগে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যুবার্ষিকী ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে স্বীকৃত ছিল।

এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট