1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত নেতার টাকা বহন ইস্যুতে ‘আমাকে মিসকোট করা হয়েছে’: ইসি সচিব নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নজিরবিহীন প্রস্তুতি, ব্যায়ের রেকর্ড রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট নির্বাচনের ছুটিতে ঈদের আমেজ, ভাড়া ও যানজটে ভোগান্তি প্রচারণা শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৩৭টি মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে নিহত শিশু আফনানের দাফন সম্পন্ন আমরা বেকার ভাতা দিয়ে বেইজ্জতি করব না, মর্যাদার কাজ দেব: জামায়াত আমির ফের ধর্মঘটের ডাক চট্টগ্রাম বন্দরে, বন্ধ থাকবে বহির্নোঙরের কাজ

রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট

তৌফিক ই ইলাহি বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: প্রবাস ও দেশের অভ্যন্তর থেকে ভোট দেওয়া শেষে ৮ লাখ ৮৩ হাজার ৩৮৭টি পোস্টাল ভোট রিটার্নিং অফিসার গ্রহণ করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০মিনিটে পোস্টাল ভোট বিডি অ্যাপ থেকে এ তথ্য জানা গেছে।

পোস্টাল ব্যালট গ্রহণের পর রিটার্নিং অফিসার ব্যালটগুলো সংশ্লিষ্ট জেলার সংসদীয় আসন অনুযায়ী পৃথক বাক্সে সংরক্ষণ করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসে নিবন্ধিত ভোটার ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন ও দেশের অভ্যন্তর থেকে(ভোটের কাজে নিয়োজিত সরকারি চাকরিজীবী) নিবন্ধিত ভোটার ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন। নিবন্ধিত ভোটারদের মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধিত সকল ভোটারের কাছে পোস্টাল ভোটের ব্যালট পাঠানো হয়েছে। ভোটাররা ভোটদান শেষে পোস্টাল ব্যালট ফেরত পাঠাচ্ছেন।

এদিকে, আগামীকাল ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ভোটের ব্যালট পৌঁছাবে, শুধু সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট