1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির নিরঙ্কুশ জয়, প্রায় ৩ যুগ পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ অতীতের মানদণ্ডে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: সিইসি সাংসদ নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠনের প্রত্যাশা জামায়াতের জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে: গোলাম পরওয়ার ষড়যন্ত্র হলে তা জনগণই রুখে দিবে: তারেক রহমান জামায়াত নেতার টাকা বহন ইস্যুতে ‘আমাকে মিসকোট করা হয়েছে’: ইসি সচিব নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নজিরবিহীন প্রস্তুতি, ব্যায়ের রেকর্ড রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট নির্বাচনের ছুটিতে ঈদের আমেজ, ভাড়া ও যানজটে ভোগান্তি প্রচারণা শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে: গোলাম পরওয়ার

রাইসুল ইসলাম রাসেল জেলা প্রতিনিধি খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও খুলনা-৫ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জয়-পরাজয় মহান আল্লাহ নির্ধারন করেন। আমাদের দায়িত্ব ছিল মানুষের কাছে আমাদের আদর্শ পৌঁছে দেওয়া। এখন জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার পর খুলনার ফুলতলা উপজেলার পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এ কথা বলেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, “নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমেই দেশ পরিচালনার ভবিষ্যৎ নির্ধারিত হবে।” তিনি ভোটের পরিবেশকে ইতিবাচক আখ্যা দিয়ে ভোটারদের কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানে সহস্র মানুষের জীবন ও হাজারো মানুষের আহত-নির্যাতনের স্মৃতি রয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য আজকের ভোট তাৎপর্যপূর্ণ।”

তিনি সারা দেশের ভোটারদের উদ্দেশে বলেন, “ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই রাষ্ট্র পরিচালনার দিক-নির্দেশনা নির্ধারণ করবেন।”

২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতা স্মরণ করে মিয়া গোলাম পরওয়ার জানান, সে সময় কেন্দ্রে এলে গ্রেপ্তারের কথা বলা হয়েছিল। এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তিনি এটিকে পরিবর্তিত বাংলাদেশের চিত্র বলে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট