1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির নিরঙ্কুশ জয়, প্রায় ৩ যুগ পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ অতীতের মানদণ্ডে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: সিইসি সাংসদ নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠনের প্রত্যাশা জামায়াতের জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে: গোলাম পরওয়ার ষড়যন্ত্র হলে তা জনগণই রুখে দিবে: তারেক রহমান জামায়াত নেতার টাকা বহন ইস্যুতে ‘আমাকে মিসকোট করা হয়েছে’: ইসি সচিব নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নজিরবিহীন প্রস্তুতি, ব্যায়ের রেকর্ড রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট নির্বাচনের ছুটিতে ঈদের আমেজ, ভাড়া ও যানজটে ভোগান্তি প্রচারণা শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

সাংসদ নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠনের প্রত্যাশা জামায়াতের

মাহফুজুর রহমান বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ প্রত্যাশার কথা জানান।

মাহবুব জুবায়ের ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে বলেন, বিভিন্ন কেন্দ্রে জামায়াতের এজেন্টদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকটি আসনে নারী ভোটারদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। তবে এসব বিচ্ছিন্ন ঘটনার বাইরে বড় ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, ‘বাংলাদেশের ইতিহাসে এটি একটি অনন্য নির্বাচন। কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ থাকলেও সামগ্রিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ভোট অনুষ্ঠিত হয়েছে।’

এর আগে সকালে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে নিরবচ্ছিন্নভাবে চলে নির্ধারিত সময় পর্যন্ত। সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।

সারা দেশে নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলো। এখন পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে দেশবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট