1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির নিরঙ্কুশ জয়, প্রায় ৩ যুগ পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ অতীতের মানদণ্ডে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: সিইসি সাংসদ নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠনের প্রত্যাশা জামায়াতের জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে: গোলাম পরওয়ার ষড়যন্ত্র হলে তা জনগণই রুখে দিবে: তারেক রহমান জামায়াত নেতার টাকা বহন ইস্যুতে ‘আমাকে মিসকোট করা হয়েছে’: ইসি সচিব নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নজিরবিহীন প্রস্তুতি, ব্যায়ের রেকর্ড রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট নির্বাচনের ছুটিতে ঈদের আমেজ, ভাড়া ও যানজটে ভোগান্তি প্রচারণা শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির নিরঙ্কুশ জয়, প্রায় ৩ যুগ পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

আবুল হাসান মুন্সি রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৯৭টি আসনে জয় পেয়েছেন। এরমধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার। এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। এরমধ্য দিয়ে ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৫৮টি আসনে জয়ী হয়েছেন। এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা চারটি আসনে জয় পেয়েছেন।

তথ্যবলছে, সর্বশেষ এরশাদ জমানায় ১৯৮৮ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন কাজী জাফর আহমেদ। পরবর্তীতে তিনি ক্ষমতা ছাড়ায় ১৯৯০ সালের পর থেকে পুরুষ প্রধানমন্ত্রী পায়নি বাংলাদেশ। বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ সময় দেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন।

এদিকে বিজয় উদযাপনে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি।

দলের প্রেস উইং জানিয়েছে, নির্বাচনে নিরুঙ্কুশ বিজয় উপলক্ষে বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করবে বিএনপি। আর অন্যান্য ধর্মীয় উপাসানালয়ে হবে প্রার্থনা।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামীর বাংলাদেশ পুনর্গঠনে ভোটাররা নিজেদের মতামত দিয়েছেন। বিকেল সাড়ে ৪টায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা।

প্রসঙ্গত, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত হওয়ায় এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ ও নারী প্রার্থী ছিলেন ৮৩ জন।

আবার নারী প্রার্থীদের মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ছিলেন ২০ জন। বিপরীতে এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ছিল ১ হাজার ২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট