1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কারা থাকতে পারেন বিএনপির মন্ত্রিসভায় এবারের সংসদ নির্বাচনে বিজয়ী ৭ নারী প্রার্থী বিএনপির নিরঙ্কুশ জয়, প্রায় ৩ যুগ পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ অতীতের মানদণ্ডে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: সিইসি সাংসদ নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠনের প্রত্যাশা জামায়াতের জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে: গোলাম পরওয়ার ষড়যন্ত্র হলে তা জনগণই রুখে দিবে: তারেক রহমান জামায়াত নেতার টাকা বহন ইস্যুতে ‘আমাকে মিসকোট করা হয়েছে’: ইসি সচিব নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নজিরবিহীন প্রস্তুতি, ব্যায়ের রেকর্ড রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট

হাদির খুনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চলবে

মাহফুজুর রহমান বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরিফ ওসমান হাদির খুনি গ্রেপ্তার না হওয়ার পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

আব্দুল্লাহ আল জাবের বলেছেন, “আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করতে সরকারকে সময় দিয়েছিলাম৷ সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে৷ সরকার ওসমান হাদির নিরাপত্তার ব্যবস্থা করতে পারে নাই৷”

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, “খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত সরকার পদত্যাগও করতে পারবে না৷ পদত্যাগ কোনো সমাধান নয়, খুনিদের গ্রেপ্তারই একমাত্র সমাধান৷ আমরা রাতভর অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করা না হয়, অবরোধ কর্মসূচি চলবে।”

এ সময় শাহবাগ মোড় উপস্থিত ছাত্র-জনতা, ‌‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নিবো আমর ‘, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে দুপুরে জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এতে শাহবাগ মোড় ও এর আশেপাশে রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট